×

ফুটবল

হেরেও ইতিহাস গড়ল স্বাগতিক কানাডা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৪৬ পিএম

হেরেও ইতিহাস গড়ল স্বাগতিক কানাডা

ছবি : সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। তবে পরাজয়ের রাতেও ইতিহাস গড়েছে কানাডা। প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে উত্তর আমেরিকার দেশটি।

বাংলাদেশ সময় বুধবার (২৫ জুন) দিবাগত রাত ১টায় ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সুইজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন রুবেন ভার্গাস। ৪৬তম মিনিটে তার জোরালো শট জড়িয়ে যায় কানাডার জালে। এরপর ৫৮তম মিনিটে ব্রিল এম্বোলোর নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োহান মানজাম্বি।

দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি কানাডা। বদলি হিসেবে মাঠে নেমে ৭২তম মিনিটে নাথান সালিবার পাস থেকে গোল করেন প্রমিস ডেভিড। তার গোলে ম্যাচে ফেরার আশা জাগে স্বাগতিকদের। তবে বাকি সময়ে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালিয়েও আর গোল আদায় করতে পারেনি কানাডা। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

আরো পড়ুন : শতভাগ জয় নিয়ে নকআউটে মেক্সিকো

এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে সুইসরা। অন্যদিকে পরাজিত হলেও গোল ব্যবধানে বসনিয়া ও হার্জেগোভিনাকে পিছনে ফেলে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কানাডা।

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম গ্রুপ পর্ব অতিক্রম করল কানাডা। তবে গ্রুপ রানার্সআপ হওয়ায় নকআউট পর্বের ম্যাচ আর নিজেদের মাঠে খেলার সুযোগ পাচ্ছে না তারা। শেষ বত্রিশের ম্যাচ খেলতে কানাডাকে যেতে হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে, যেখানে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পদযাত্রা ঘিরে উত্তাল পাকিস্তান অবরুদ্ধ ইসলামাবাদ

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

লিগ্যাল অফিসার হিসেবে জাতিসংঘে যেসব দায়িত্ব পালন করবেন জাইমা রহমান

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App