×

ফুটবল

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম

ব্রাজিল ম্যাচের আগে নরওয়ে শিবিরে বড় ধাক্কা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে দুঃসংবাদ পেল নরওয়ে। দলের প্রথম পছন্দের রাইট-ব্যাক জুলিয়ান রায়ারসনের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঊরুর চোটের কারণে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে দলীয় সূত্র।

গ্রুপ পর্ব থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার। যদিও ম্যাচের আগের শেষ অনুশীলনে তাকে সতীর্থদের সঙ্গে দেখা গেছে, তবে কোচিং স্টাফের ধারণা, শুরুর একাদশে খেলার মতো পূর্ণ ম্যাচ-ফিটনেস এখনো ফিরে পাননি তিনি।

রায়ারসনের অনুপস্থিতি নরওয়ের রক্ষণভাগে বড় প্রভাব ফেলতে পারে। কারণ, ব্রাজিলের বাঁ প্রান্তে আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের, যিনি চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তার গতি ও আক্রমণ সামলাতে নরওয়ের কোচ স্টালে সোলবাকেন বিকল্প হিসেবে পেডারসেন কিংবা মিডফিল্ডার ফ্রেডরিক আর্সনেসকে রাইট-ব্যাকে খেলানোর পরিকল্পনা করছেন।

সেনেগালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে চোট পেয়ে মাত্র ১৩ মিনিটেই মাঠ ছাড়েন রায়ারসন। এরপর ফ্রান্স ও আইভরি কোস্টের বিপক্ষেও তিনি খেলতে পারেননি।

ম্যাচের আগের অনুশীলনে নরওয়ে কৌশলগত প্রস্তুতি গোপন রাখে। সংবাদমাধ্যমকে কেবল অনুশীলনের শুরুর অংশ দেখার অনুমতি দেওয়া হয়। সেখানে দলের দুই তারকা মার্টিন ওডেগার্ড ও আর্লিং হলান্ডকে অনুশীলনে অংশ নিতে দেখা গেছে।

আক্রমণভাগেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দ্রুতগতির কাউন্টার অ্যাটাককে গুরুত্ব দিয়ে লম্বা গড়নের স্ট্রাইকার আলেকজান্ডার সরলথের পরিবর্তে অস্কার ববকে শুরুর একাদশে দেখা যেতে পারে।

কাগজে-কলমে ব্রাজিলকে এগিয়ে রাখা হলেও অতীত পরিসংখ্যান নরওয়েকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। দুই দলের আগের পাঁচ দেখায় নরওয়ে দুটি ম্যাচে জয় পেয়েছে এবং বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ব্রাজিলের বিপক্ষে অপরাজিত রয়েছে নরওয়ে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App