মাগুরায় ভাইয়ের হাতে ভাই খুন
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম
স্বজনদের আহাজারি। ছবি: ভোরের কাগজ
মাগুরার শালিখা উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ গাজীর (৪৫) বড় ভাই সিদ্দিক গাজীর (৫০)। তাঁরা দুজনই ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।
প্রতিবেশী লাইজুর রহমান জানান, মৃত মসলেম গাজীর চার ছেলে। মসলেম গাজীর মৃত্যুর পর তার রেখে যাওয়া জমাজমির ভাগাভাগি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ চলে আসছিলো। যার ফলে আজ ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে বড় ভাই সিদ্দিক গাজীর সাথে মেঝো ভাই মাসুদ গাজীর কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে বড় ভাই সিদ্দিক গাজীর লাঠির আঘাতে মেঝ ভাই মাসুদ গাজীর ঘটনা স্থলেই মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে নিহতের সুরত হাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
শালিখা থানার অফিসার ইনচার্জ মো: আশিকুর রহমান জানান, সংঘর্ষর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্রণে করে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে।
