×

ফুটবল

‘আমাদের দলে ২৬ জন মেসি আছে’ -আর্জেন্টিনাকে মিশরের হুঁশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

‘আমাদের দলে ২৬ জন মেসি আছে’ -আর্জেন্টিনাকে মিশরের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন মিশর শিবির।

রাউন্ড অব ৩২-এ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে মিশর। সেই ম্যাচে দলের হয়ে শেষ ও গুরুত্বপূর্ণ শটটি নেন তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। তার মতে, এটি হয়তো তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে সালাহ বলেন, ‘আমি জানি না, এটি আমার শেষ বিশ্বকাপ কি না। তাই প্রতিটি ম্যাচকেই আমি ফাইনাল হিসেবে দেখছি। আমার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ ভেবেই মাঠে নামব।’

দলের ডিরেক্টর ইব্রাহিম হাসানও সালাহর ওপর পূর্ণ আস্থা রেখেছেন। তার ভাষ্য, প্রিমিয়ার লিগে ২৫৭ গোল করা এবং চারবার গোল্ডেন বুটজয়ী এই ফরোয়ার্ডকে হালকাভাবে নিলে যেকোনো প্রতিপক্ষেরই ভুগতে হবে।

তিনি বলেন, ‘আমরা মেসিকে নিয়ে ভাবছি না। আমি খেলোয়াড়দের বলেছি, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো এবং দেখিয়ে দাও, তারা কাদের বিপক্ষে খেলতে নেমেছে।’

তবে শুধু সালাহ নয়, পুরো দলকেই সমান গুরুত্ব দিয়েছেন ইব্রাহিম হাসান। তিনি বলেন, ‘ওদের দলে মেসি থাকতে পারে, কিন্তু আমাদের দলে সালাহ আছে। সে একাই যেকোনো প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর আমাদের দলে ২৬ জন মেসি আছে।’

অন্যদিকে মিশরকে যথেষ্ট সমীহ করছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি জানিয়েছেন, প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘মিশর খুবই শক্ত প্রতিপক্ষ। ভালো ফুটবল খেলেই তারা এই পর্যায়ে এসেছে। আমাদের সামনে আরেকটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আমরা একটাই লক্ষ্য নিয়ে মাঠে নামব- জিততে হবে।’

দলের একাদশে কিছু পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘কারা খেলবে সেটা আমি জানি, তবে এখনই তা বলব না। যারা আগে তুলনামূলক কম সুযোগ পেয়েছে, তাদের কয়েকজনকে খেলানোর কথা ভাবছি। তারা সতেজ আছে, যা আমাদের জন্য ইতিবাচক হতে পারে।’

নিজেদের পারফরম্যান্স নিয়েও মন্তব্য করেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা টানা চারটি ম্যাচ জিতেছি, এতে আমি সন্তুষ্ট। তবে আগের ম্যাচে রক্ষণে কিছুটা গতির ঘাটতি ছিল, যার সুযোগ পেয়েছিল কেপ ভার্দে। আমরা রক্ষণেও গতিশীল ফুটবল খেলতে চাই এবং মিশরের বিপক্ষেও সেটাই ধরে রাখতে হবে।’

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদকে দেশের ইতিহাসে সেরা হিসেবে দেখতে চাই

চিফ হুইপ সংসদকে দেশের ইতিহাসে সেরা হিসেবে দেখতে চাই

নরওয়ের কাছে হারের পর কেমন ছিল ব্রাজিল ড্রেসিংরুম

নরওয়ের কাছে হারের পর কেমন ছিল ব্রাজিল ড্রেসিংরুম

বড় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে ১৬ জেলা

বড় বন্যার শঙ্কা, প্লাবিত হতে পারে ১৬ জেলা

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App