×

ফুটবল

মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার তান্ত্রিক বনসামের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:৩০ পিএম

মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার তান্ত্রিক বনসামের

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে নতুন বক্তব্য দিয়েছেন ঘানার আলোচিত তান্ত্রিক কুয়াকু বনসাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবি অস্বীকার করে তিনি বলেছেন, মেসির বিরুদ্ধে কোনো নেতিবাচক ভবিষ্যদ্বাণী তিনি দেননি। বরং আর্জেন্টিনা ও মেসির প্রতি নিজের সমর্থনের কথাই পুনর্ব্যক্ত করেছেন।

বিশ্বকাপ চলাকালে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন কুয়াকু বনসাম। সে সময় তিনি দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচে হ্যারি কেন গোল করতে না পারার পেছনে তাঁর ‘আধ্যাত্মিক শক্তির’ প্রভাব ছিল। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

পরবর্তীতে আর্জেন্টিনাকে নিয়েও তাঁর নামে বিভিন্ন ভবিষ্যদ্বাণী ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি নাকি বলেছিলেন নকআউট পর্বে কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনা বিদায় নেবে এবং পর্তুগাল বিশ্বকাপ জিতবে।

তবে বাস্তবে আর্জেন্টিনা কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে পরবর্তী পর্বে উঠে যায়। অন্যদিকে পর্তুগাল স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

এসব ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কুয়াকু বনসাম দাবি করেন, তাঁর নামে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে যে আমি নাকি বলেছি, মেসি গোল করতে পারবে না। এটি সম্পূর্ণ অসত্য। আমার আধ্যাত্মিক শক্তি মেসির সঙ্গে থাকুক।’

তিনি আরও দাবি করেন, কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার হার নিয়ে তিনি কখনো কোনো ভবিষ্যদ্বাণী করেননি। একই পোস্টে তিনি লেখেন, ‘আমি মেসি ও আর্জেন্টিনার সমর্থক। আমি কখনো বলিনি আর্জেন্টিনা হারবে। মেসিকে আমি ভাইয়ের মতো ভালোবাসি।’

তবে কুয়াকু বনসামের এসব দাবি বা আধ্যাত্মিক শক্তি–সংক্রান্ত বক্তব্যের স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি। এগুলো তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই বিবেচিত।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জড়িতদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন আখতার

সাভারে হামলা জড়িতদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ জানতে চাইলেন আখতার

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ কাতারের

অপুর বিয়ের গুঞ্জনে মুখ খুললেন গৌতম

অপুর বিয়ের গুঞ্জনে মুখ খুললেন গৌতম

খাগড়াছড়িতে আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধসের আশঙ্কা

খাগড়াছড়িতে আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ধসের আশঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App