×

ফুটবল

কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:০৪ এএম

কান্নাভেজা চোখে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছবি: সংগৃহীত

যিনি সবসময় হাসিমুখে সংবাদ সম্মেলন সামলান, রসিকতার ছলে উড়িয়ে দেন কঠিন সব প্রশ্ন—সেই লিওনেল স্কালোনিই আজ হারের পর ভেঙে পড়লেন। এক প্রশ্নের জবাবে শিশুদের মতো কেঁদে উঠলেন মেসিদের মাস্টারমাইন্ড। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, কান্না থামাতে না পেরে মাঝপথেই সংবাদ সম্মেলন কক্ষ ছাড়তে বাধ্য হন তিনি।

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার এক সাংবাদিক স্কালোনিকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেছিলেন। আর এই একটি প্রশ্নই তাকে ভীষণ আবেগপ্রবণ করে তোলে। এরপর কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, 'সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কিছুটা সময় প্রয়োজন। তবে আমাদের গ্রুপটি খুব সুন্দর ছিল, সবার সাথে সবার বোঝাপড়াও ছিলো অসাধারণ। এমন একটি দল হয়তো আর নতুন করে পাওয়া যাবে না।

২০২২ বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির অধীনে আর্জেন্টিনা ফুটবল দল এক সোনালী সময় পার করছে। তবে আগামী বিশ্বকাপে তিনি দলের ডাগআউটে থাকবেন কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। পাশাপাশি, আগামী বিশ্বকাপে লিওনেল মেসিসহ আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনাই বেশি। স্বাভাবিকভাবেই ফাইনালের হার এবং দলের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন স্কালোনি।

ফাইনালের মঞ্চে স্পেনের চেয়ে আর্জেন্টিনাকে ঘিরেই উন্মাদনা ছিল বেশি। অথচ মাঠের বাস্তবতা ছিল ভিন্ন। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলেও হার মেনে নিতে কোনো দ্বিধা করেননি আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। ম্যাচ শেষে সততার সঙ্গেই স্বীকার করেন, 'আমাদের চেয়ে স্পেনই মাঠে সেরা ছিল। তারা জয়ী হওয়ায় শুভকামনা।

ফাইনালে হারলেও তার ফুটবলারদের প্রশংসা ঠিকই করেছেন স্কালোনি। এ বিষয়ে বলেন, 'আমার ফুটবলাররা টুর্নামেন্ট জুড়ে তাদের সেরা নৈপুণ্য দেখিয়েছে। সবাই সবার সর্বোচ্চটাই দিয়েছে।'

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

সারোয়ার তুষার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সারজিস আলম গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App