×

ফুটবল

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা জানালেন নেইমার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:৫৯ পিএম

২০৩০ বিশ্বকাপে খেলা নিয়ে যা জানালেন নেইমার

ফাইল ছবি

ব্রাজিল জাতীয় দলে ফেরার সম্ভাবনা এবং ২০৩০ বিশ্বকাপে খেলার বিষয়ে বাবার আশাবাদী মন্তব্যের সঙ্গে একমত নন নেইমার জুনিয়র। জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত যে সম্পূর্ণ তার নিজের, সেটি স্পষ্ট করে দিয়ে রসিকতার সুরে এই ব্রাজিলিয়ান তারকা বলেন, “মাঠে তো আমার বাবা খেলবেন না!”

গত ২৯ জুলাই ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচটির পরই সেলেসাওদের জার্সিতে নিজের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেন নেইমার।

তবে সম্প্রতি ‘নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউট’-এর এক নিলাম অনুষ্ঠানে তার বাবা নেইমার সিনিয়র বলেন, চার বছর পর কী হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তার মতে, বিশ্বকাপের হতাশা থেকে বেরিয়ে এলে নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

আরো পড়ুন: কোটি টাকার পাহাড় গড়েও ব্রুনোকে পেল না আর্সেনাল

নেইমার সিনিয়র বলেন, “ও এখন মনে করছে ক্যারিয়ার শেষ। কিন্তু বিশ্বকাপের মতো কঠিন আসরের পর আবেগ কাজ করতেই পারে। চার বছর পর কী হবে, সেটা কেউ জানে না।”

তবে বাবার সেই মন্তব্যের জবাবে নেইমার জানান, জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তিনি ভেবেচিন্তেই নিয়েছেন এবং সেটি পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

দীর্ঘ প্রায় তিন বছর ইনজুরি ও দলে অনিয়মিত থাকার পর ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে ফিরেছিলেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। পরে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটিও করেন, যা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তার শেষ গোল হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমানে ৩৪ বছর বয়সী নেইমারের সঙ্গে ব্রাজিলের ক্লাব সান্তোসের চুক্তি রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।

নেইমার বলেন, “আমি এখনই অবসরের কথা ভাবছি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে এবং এই সময়টায় ক্লাবের জন্য সর্বোচ্চটা দিতে চাই। এরপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব— সান্তোসে থাকব, অন্য কোথাও যাব, নাকি ফুটবলকেই বিদায় জানাব। এখনও হাতে যথেষ্ট সময় আছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, তবুও নিয়ে পালাল মোবাইল

গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, তবুও নিয়ে পালাল মোবাইল

আগের সরকারের মতো একই চরিত্র দেখাচ্ছে বিএনপি

সারজিস আগের সরকারের মতো একই চরিত্র দেখাচ্ছে বিএনপি

বাঁশঝাড় উজাড়ে বিপন্ন পরিবেশ, দুর্দিনে কারুশিল্পী

গারো পাহাড় বাঁশঝাড় উজাড়ে বিপন্ন পরিবেশ, দুর্দিনে কারুশিল্পী

সংবর্ধনা পেল জুলাইযোদ্ধারা

সংবর্ধনা পেল জুলাইযোদ্ধারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App