×

ফুটবল

বাবার মৃত্যুই কি মেসির বিদায়ের কারণ, মিলল উত্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ এএম

বাবার মৃত্যুই কি মেসির বিদায়ের কারণ, মিলল উত্তর

ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির ফুটবল মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন এক বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। তবে মেসির বার্তা থেকে স্পষ্ট হয়েছে, তার অবসরের সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। বরং বাবাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাই সেই সিদ্ধান্তে তাকে আরও দৃঢ় করেছে।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেওয়ার পাশাপাশি হাতে লেখা একটি নোটের ছবিও প্রকাশ করেন মেসি। সেখানে তিনি জানান, জাতীয় দল ছাড়ার কথাগুলো তিনি আগেই লিখে রেখেছিলেন।

মেসি বলেন, ‘এই কথাগুলো আমি ২১ জুলাই, ফাইনালের পরের দিন লিখেছিলাম। আজ আমার বাবাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার পর আমি আগের চেয়েও বেশি নিশ্চিত যে, এটাই আমার সঠিক সিদ্ধান্ত।’

অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্ত মেসি হঠাৎ নেননি। তবে বাবাকে ঘিরে ঘটে যাওয়া বিষয়টি তাকে নিজের সিদ্ধান্তে আরও অটল করেছে।

ফেসবুক পোস্টে মেসি লেখেন, ‘ফাইনালের পর বেশ কিছু সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’

বিদায়ের সিদ্ধান্তকে নিজের ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন মেসি। তিনি বলেন, সিদ্ধান্তটি নিতে গিয়ে অনেক কষ্ট হয়েছে এবং এখনো তার হৃদয়ে ব্যথা অনুভূত হয়। তবে নিজের কাছে এটিই সঠিক সময় বলে মনে হয়েছে।

আরও পড়ুন: বিদায়ী বার্তায় মেসির হৃদয়ছোঁয়া যত কথা

মেসির ভাষায়, তিনি জাতীয় দলের জার্সির জন্য সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছেন। শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়, ক্যারিয়ারের শুরু থেকেই দেশের হয়ে খেলতে গিয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন।

তিনি বলেন, ‘এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং ফুটবলের মাধ্যমে যেন আপনারা আর্জেন্টাইন হওয়ার জন্য গর্ববোধ করেন—সেই জন্য আমি সবসময় লড়াই করেছি এবং নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি।’

জাতীয় দলের সঙ্গে দীর্ঘ দুই দশকের পথচলার কথাও স্মরণ করেছেন মেসি। তার মতে, ক্যারিয়ারের একের পর এক অধ্যায় এখন শেষ হয়ে আসছে। আর জাতীয় দলের অধ্যায় শেষ করার সিদ্ধান্তটি তার জন্য অত্যন্ত কষ্টের।

মেসি বলেন, ‘আমি জাতীয় দলে থাকা ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবেসে যাব। আমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছি, এখন আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই।’

একই সঙ্গে নতুন প্রজন্মের খেলোয়াড়দের ওপর আস্থার কথাও জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার মতে, জাতীয় দলে জায়গা করে নেওয়ার মতো অনেক প্রতিভাবান তরুণ এখন সামনে এগিয়ে আসছে।

আরও পড়ুন: মেসির ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো

সমর্থকদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। গত ২০ বছর ধরে পাওয়া ভালোবাসা ও সমর্থনের কথা স্মরণ করে তিনি বলেন, দলের ভেতর থেকে সমর্থকদের উচ্ছ্বাসের আওয়াজ তিনি খুব মিস করবেন।

তবে জাতীয় দলের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন না মেসি। তিনি জানান, এখন থেকে একজন সমর্থক হিসেবে বাইরে থেকে দলকে সমর্থন করবেন—ভালো সময়ের মতো কঠিন সময়েও।

নিজের পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। দীর্ঘ ও কঠিন যাত্রায় পাশে থাকার জন্য পরিবারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি।

বিদায়ী বার্তায় তিনি বলেন, সতীর্থদের সঙ্গে মিলে আর্জেন্টিনার সমর্থকদের এমন কিছু স্বপ্নের মুহূর্ত উপহার দিতে পেরেছেন, যা একসময় তারা কল্পনা করেছিলেন। এসব মুহূর্তের অংশ হতে পারাকে তিনি অবিশ্বাস্য অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

সবশেষে আবেগঘনভাবে নিজের দেশ ও পরিচয়ের কথা স্মরণ করে মেসি বলেন, ‘আমি আপনাদের ভালোবাসি! আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’

মেসির এই ঘোষণার মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে তার দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। তবে তার বিদায়ী বার্তা বলছে, সিদ্ধান্তটি আগে থেকেই তৈরি ছিল; বাবাকে ঘিরে সাম্প্রতিক ঘটনাই সেই সিদ্ধান্তকে আরও দৃঢ় করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App