×

ফুটবল

রোনালদোকে নিয়েই পথচলা পর্তুগালের নতুন কোচের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

রোনালদোকে নিয়েই পথচলা পর্তুগালের নতুন কোচের

ফাইল ছবি

বয়স হয়ে গেছে ৪১। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিতও দিয়েছেন। তবু ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়েই নতুন পথচলা শুরু করছেন পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস। ইউয়েফা নেশনস লিগের ম্যাচগুলো সামনে রেখে ঘোষিত ২৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন পর্তুগালের অধিনায়ক।

এর আগে রোনালদো জানিয়েছিলেন, ২০২৬ ফিফা বিশ্বকাপই জাতীয় দলের হয়ে তার শেষ বড় টুর্নামেন্ট হতে পারে। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে ঠিক কবে বিদায় নেবেন, তা এখনো জানাননি পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

রবার্তো মার্তিনেজের বিদায়ের পর পর্তুগালের দায়িত্ব নেন জেসুস। তার অধীনে এটাই প্রথম দল ঘোষণা। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। এরপরই মার্তিনেজের সঙ্গে সম্পর্কের ইতি টানে দেশটির ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন: এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই সংসদ সদস্য?

বিশ্বকাপের দল থেকে পাঁচটি পরিবর্তন এনেছেন জেসুস। বাদ পড়েছেন জোসে সা, নেলসন সেমেদো, সামু কোস্তা, গনসালো গুয়েদেস ও ম্যাথিউস নুনেস। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন গোলকিপার স্যামুয়েল সোয়ারেস। দলে ফিরেছেন নুনো তাভারেস, ফাবিও সিলভা ও জোয়াও পালহিনহা।

আল নাসরের কোচ হিসেবে গত মৌসুমে রোনালদোর সঙ্গে কাজ করেছেন জেসুস। তার অধীনেই সৌদি আরবের ক্লাবটির হয়ে লিগ শিরোপা জিতেছেন রোনালদো। পর্তুগিজ ফুটবলেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ৭২ বছর বয়সী এই কোচের। এর আগে বেনফিকা ও স্পোর্টিং লিসবনের মতো ক্লাবের দায়িত্ব সামলেছেন তিনি।

রোনালদোকে দলে রাখার কারণও স্পষ্ট করেছেন জেসুস। তার কাছে খেলোয়াড়ের অতীত নয়, বর্তমান পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জেসুস বলেন, ‘তার পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ। অতীত কোনো বিষয় নয়। অনুশীলন ও ম্যাচে পারফরম্যান্সই আমার সিদ্ধান্ত নির্ধারণ করবে। ক্রিসও অন্য সবার মতোই একজন খেলোয়াড়। সে ভালো খেললে খেলবে, ভালো না খেললে খেলবে না।’

তবে রোনালদোর আলাদা মর্যাদা রয়েছে বলেও স্বীকার করেছেন জেসুস। তিনি বলেন, ‘তার (রোনালদোর) মর্যাদা আলাদা—তার পাঁচটি ব্যালন ডি’অর পুরস্কার রয়েছে। কিন্তু সেটা কি আমার সিদ্ধান্তকে প্রভাবিত করে? না। সে কি আলাদা? হ্যাঁ, অবশ্যই সে আলাদা।’

জাতীয় দলের হয়ে ১৪৬ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। পর্তুগালের ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ক্যারিয়ারে ৯৭৯ গোল করা এই তারকা এখন ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে।

নেশনস লিগে ২৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পর্তুগাল। তিন দিন পর নরওয়ের মাঠে খেলবে তারা। এরপর ১ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং ৪ অক্টোবর ঘরের মাঠে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল।

পর্তুগালের স্কোয়াড

গোলকিপার: দিয়োগো কোস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।

ডিফেন্ডার: জোয়াও কানসেলো, দিয়োগো দালোত, রুবেন দিয়াস, তোমাস আরাউহো, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, নুনো মেন্ডেস, নুনো তাভারেস।

মিডফিল্ডার: জোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ভিতিনিয়া, জোয়াও নেভেস, বের্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেস।

ফরোয়ার্ড: ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, রাফায়েল লেয়াও, পেদ্রো নেতো, জোয়াও ফেলিক্স, ক্রিস্তিয়ানো রোনালদো, গনসালো রামোস, ফাবিও সিলভা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে কবে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে কবে

রোনালদোকে নিয়েই পথচলা পর্তুগালের নতুন কোচের

রোনালদোকে নিয়েই পথচলা পর্তুগালের নতুন কোচের

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, সন্দেহভাজন ২৩ জন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App