×

সরকার

দেশে প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১২:৩৯ পিএম

দেশে প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রায় ৫৫ কিলোমিটার দৈর্ঘের  ঢাকা থেকে খুলনা মহাসড়কের যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা রুটে এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম এক্সপ্রেসওয়েসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রকল্পগুলো হলো- চট্টগ্রামে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ (সংশোধিত) প্রকল্পের আওতায় ৬-লেন বিশিষ্ট ৮ কিলোমিটার তৃতীয় কর্ণফুলী (শাহ আমানত সেতু) এপ্রোচ সড়ক এবং খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ সড়ক জোনে নির্মিত ২৫টি সেতু ও ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের (এন-৮) যাত্রাবাড়ি-মাওয়া-পাঁচ্চর-ভাংগা এক্সেসকন্ট্রোলড এক্সপ্রেসওয়ে (ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ) ৪-লেনে উন্নয়নের নিমিত্ত সমাপ্তকৃত নির্মাণ।

প্রধানমন্ত্রী বলেন, উদ্বোধন করা প্রকল্পগুলো মুজিববর্ষের উপহার বলে জানান সরকারপ্রধান। এই পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। আমি সেটা নিয়ে চ্যালেঞ্জ করেছিলাম। কানাডার কোর্টে প্রমাণ হয়, সেখানে কোনো দুর্নীতি হয়নি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ খান বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App