×

সরকার

বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন প্রণয় ভার্মা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম

বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন প্রণয় ভার্মা

প্রণয় ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়। এ সম্পর্কটি দুই দেশের আন্তঃনির্ভরতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং উভয় দেশের জনগণই এর প্রধান অংশীদার।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের ২০২৪ এনডিসি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে এ কথা বলেন তিনি। সেখানে ভারতের বৈদেশিক নীতি ও উন্নয়ন কৌশল নিয়ে আলোচনা করেন এবং নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা, বিশ্ব প্রশাসনের সংস্কার, এবং গ্লোবাল সাউথের স্বার্থ প্রচারের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও দ্রুত জাতীয় উন্নয়নের জন্য ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার কথা তুলে ধরেন।

প্রণয় ভার্মা এ সময় ভারতের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার ‘প্রতিবেশী প্রথম’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, সাগর ডকট্রিনের পাশাপাশি ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের আওতায় বাংলাদেশ-ভারত সম্পর্কের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা’

সংসদে প্রধানমন্ত্রী ‘বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা’

নতুন করে আর কাউকে হাসিনা হতে দেবো না

সারজিস আলম নতুন করে আর কাউকে হাসিনা হতে দেবো না

বিদেশে পাচারের অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে

অর্থমন্ত্রী বিদেশে পাচারের অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এফবিআইয়ের তদন্তের মুখে

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এফবিআইয়ের তদন্তের মুখে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App