×

সরকার

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাককে ট্রাইব্যুনালে আনা হলো না কেন?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাককে ট্রাইব্যুনালে আনা হলো না কেন?

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ১০ মন্ত্রী, দুই উপদেষ্টা, অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিবসহ ১৪ জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছিল। তবে, অন্য একটি মামলায় রিমান্ডে থাকার কারণে আব্দুর রাজ্জাককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। 

সোমবার ( ১৮ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বে গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনাল বেঞ্চ তাদেরকে হাজির করার আদেশ দেন।

আজ যারা ট্রাইব্যুনালে হাজির যারা হলেন:  

- সাবেক মন্ত্রী আনিসুল হক  

- ফারুক খান  

- ডা. দীপু মনি  

- রাশেদ খান মেনন  

- হাসানুল হক ইনু  

- শাহজাহান খান  

- জুনাইদ আহমেদ পলক  

- সালমান এফ রহমান  

- ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী  

- কামাল আহমেদ মজুমদার  

- গোলাম দস্তগীর গাজী  

- অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক  

- সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম  

এদিকে, আজকের শুনানির সময় গণহত্যার মামলার তদন্তের জন্য তদন্ত সংস্থা আরও সময় বৃদ্ধির আবেদন জানাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় শিক্ষার্থীরা

বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় শিক্ষার্থীরা

পুলিশি নির্যাতনের প্রতিবাদে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

পুলিশি নির্যাতনের প্রতিবাদে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে দু’দিনে ৩২৫৭ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App