×

সরকার

ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম

ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিসরের কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

গত বুধবার (১৮ ডিসেম্বর) ডি-৮ সম্মেলনে যোগ দিতে  মিসর যান ড. মুহাম্মদ ইউনূস।  ডি-৮ (ডেভেলপিং এইট) অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ২০২৪ সালের শীর্ষ সম্মেলন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে। 

এই সম্মেলনে অংশ নিতে মিসর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানায়।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কায়রোতে ১১তম ডি-৮ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরো কয়েকটি দেশের সরকারপ্রধান অংশ নেবেন। এর মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এর বাইরে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়া একজন উচ্চপদস্থ কর্মকর্তা নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

তিনি আরো জানান, কায়রোতে আয়োজিত ডি-৮ শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরো’স ইকোনমি’।

এবারের সম্মেলনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপপ্রেস সচিব বলেন, আমাদের তরুণদের নিয়ে বৈশ্বিক সম্মেলনে কাজ করতে ড. ইউনূস সেখানে যাচ্ছেন। এসএমই ক্ষেত্রে বাংলাদেশকে কীভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়গুলো এখানে আলোচনা হবে। 

আরো পড়ুন : গুমের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রশ্নের যে জবাব দিলো যুক্তরাষ্ট্র

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য বড় সুখবর

হবিগঞ্জের মানুষ আমাকে মারলে, ধরে নেব এটা আমার কামাই

হাসনাত আবদুল্লাহ হবিগঞ্জের মানুষ আমাকে মারলে, ধরে নেব এটা আমার কামাই

হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

কলকাতার স্কুলে ইসকনের খাবার নিয়ে যা বললেন শুভেন্দু

কলকাতার স্কুলে ইসকনের খাবার নিয়ে যা বললেন শুভেন্দু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App