×

সরকার

লুটপাট-পাচার করা চোরদের আর ভোট দেবে না জনগণ: উপদেষ্টা সাখাওয়াত

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

লুটপাট-পাচার করা চোরদের আর ভোট দেবে না জনগণ: উপদেষ্টা সাখাওয়াত

ছবি : ভোরের কাগজ

নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যারা কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, সেসব চোরদেরকে আর কখনো ভোট দেবে না জনগণ। দুর্নীতির মহাযজ্ঞের ফলে স্বৈরাচার যেমন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, তেমনি লন্ডনেও দুর্নীতিবাজরা অপসারিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভোলার মনপুরায় বিচ্ছিন্ন ঢালচরে নতুন লঞ্চঘাট উদ্বোধকালে তিনি এসব কথা বলেন।

পরে এক সভায় নৌপরিবহন উপদেষ্টা আরো বলেন, বিগত সরকারের লুটপাটের মহোৎসবে বড় বড় প্রকল্প দেয়া হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। শুধু শহর উন্নয়ন নয় গ্রামের উন্নয়ন হলেই দেশ উন্নত হয়। বর্তমান সরকার বৈষম্যবিরোধী সরকার। এ সরকারের সময়ে গ্রামীণ জনপদের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে। নদীপথের যোগাযোগ আরো সহজ করতে নদীমাতৃক এলাকার বিভিন্ন পয়েন্টে নতুন করে লঞ্চঘাট স্থাপন করা হবে।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় নৌ পরিবহন উপদেষ্টা বলেন, ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা চারদিক থেকে নদীবেষ্টিত হওয়ায় লঞ্চযোগে ছাড়া ঢাকায় যাওয়ার কোনো সুযোগ নেই। যাতে নৌ যোগাযোগ আরো সহজ হয় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। মনপুরার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগের জন্য পর্যায়ক্রমে ফেরি চালু করা আশ্বাস দেন তিনি।

আরো পড়ুন : অর্থনীতি গতিশীল করতে না পারলে মানুষ ধৈর্য হারা হবে : দেবপ্রিয়

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক জ্বালানি সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী, নৌ পরিবহন উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মো. নিজাম উদ্দিন সুজন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী। 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল আলম শাহীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিমুল ইহসান জসিম, প্রেসক্লাব সভাপতি মো. অহিদুর রহমান, সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল প্রমুখ।

উপজেলার ঢালচরে লঞ্চঘাট উদ্বোধন শেষে তিনি মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, হাজীর হাট সীট্রাক ঘাট ও বিআইডব্লিওটিএ'র বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে স্পীডবোট যোগে চরফ্যাশন উপজেলার উদ্দেশে মনপুরা ত্যাগ করেন। সেখানে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন উপদেষ্টা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

সংগীত-নৃত্যকলাসহ চার বিষয় যুক্ত হচ্ছে প্রাথমিকে

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

এশিয়ান গেমসের জন্য চমক রেখে পাকিস্তানের দল ঘোষণা

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App