×

সরকার

জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১০:৫৮ এএম

জাতীয় বেতন কমিশনের প্রথম সভা আজ

ছবি : সংগৃহীত

সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশনের প্রথম সভা বৃহস্পতিবার সকাল ১১টায়। সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।

গত ২৭ জুলাই সরকার ২৩ সদস্যের ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করে। কমিশনটি সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে। কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করার নির্দেশনা দেওয়া হয়েছে। আজকের প্রথম সভার পরবর্তী ছয় মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেবে কমিশন।

আরো পড়ুন : নির্বাচন করার ইচ্ছা আছে, এনসিপি’র হয়ে করব কি-না সিদ্ধান্ত নেইনি

এর আগে সোমবার কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এবং দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে হবে।

কমিশন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনা করবে। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি এ কমিশনের আওতার বাইরে থাকবে।

বর্তমানে ২০১৫ সালের পে স্কেলের অধীনে ২০টি বেতন গ্রেড রয়েছে, যার আওতায় প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেন।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App