×

সরকার

কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:০১ এএম

কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় তারা রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন।

প্যারেড মাঠে পৌঁছালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা তাদের স্বাগত জানান। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংগীত পরিবেশনের পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন, সঙ্গে ছিলেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল এসএম আসাদুল হক। এরপর রাষ্ট্রপতি অভিবাদন মঞ্চে ফিরে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।

এবারের কুচকাওয়াজে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নেন। পাশাপাশি প্যারাট্রুপারদের পতাকা প্রদর্শন ও বিমান বাহিনীর কৌশলগত প্রদর্শনী আয়োজন করা হয়। শেষ পর্যায়ে মিগ-২৯ যুদ্ধবিমানের সালামের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App