×

সরকার

জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোর প্রতিরোধের ঘোষণা তারেক রহমানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম

জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে কঠোর প্রতিরোধের ঘোষণা তারেক রহমানের

ছবি: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান (ফাইল ছবি)

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘খাল খনন ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচিতে বাধা দিলে দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’ আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল সদরের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে এক জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে তিনি মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেন।

তারেক রহমান বলেন, “বিএনপি সবসময় জনগণের কল্যাণে রাজনীতি করে। আমরা অতীতেও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়ন করেছি। এই জনবান্ধব কর্মসূচিগুলোতে যারা বাধা দেবে, তারা জনশত্রু হিসেবে গণ্য হবে।”

বিগত আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “জুলাই-আগস্টের বিপ্লবের ফসল হিসেবে যে ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে, বিএনপি তাতে পূর্ণ সমর্থন দিয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি শব্দ, প্রতিটি লাইন এবং প্রতিটি শর্ত বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। ইনশাআল্লাহ, এর কোনো ব্যতিক্রম হবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে।” সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা রাষ্ট্র কাঠামোর যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, তাতে দেশের মানুষের মৌলিক অধিকার ও সুশাসনের কথা বলা হয়েছে। আমরা পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করব।”

বিরোধীদলকে ইঙ্গিত করে তিনি বলেন, “স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আছর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে?” মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মাওলানা ভাসানী সারাজীবন শোষিত ও বঞ্চিত মানুষের জন্য লড়াই করেছেন। তার আদর্শ তাদের অনুপ্রেরণা জোগায় এবং সেই পথেই দেশের মানুষের মুক্তি নিশ্চিত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

জনস্বাস্থ্যের ঝুঁকিতে বাঞ্ছারামপুর, নেই পাবলিক টয়লেট

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

তুচ্ছ বিরোধে কিশোর খুন, উত্তপ্ত আদিতমারী

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সবুজ সার ধইঞ্চায় উর্বর হচ্ছে বিএডিসির জমি, ২০০ একরে চাষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App