×

সরকার

চিকিৎসকদের দায়িত্ব পালনে নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম

চিকিৎসকদের দায়িত্ব পালনে নির্দেশ দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

চিকিৎসকেরা গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে বলে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (১ জুলাই) দুপুরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ এর জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, হাসপাতালগুলোতে আইসিইউ করে দেওয়া হবে। কিন্তু রোগীদের দেখাশোনা চিকিৎসকদের করতে হবে। চিকিৎসকেরা গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকেরা ঠিকমতো দায়িত্ব পালন না করলে বা জবাবদিহি নিশ্চিত না করলে ও নৈতিকতার চর্চা না করলে কোনোদিন জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব না। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেটে দ্বিতীয় বৃহত্তম বরাদ্দ পেয়েছে স্বাস্থ্যখাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে

১৬ কোটি টাকার সোনাসহ বিমানের ২ কর্মী হেফাজতে

পাঁচ দিনের বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

পাঁচ দিনের বৃষ্টিপাত ও তাপমাত্রা নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে বাংলাদেশিদের গড় আয়ু বেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App