×

সরকার

কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি কাম্য নয় : ধর্মমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম

কালেমা খচিত পতাকা নিয়ে বিভ্রান্তি কাম্য নয় : ধর্মমন্ত্রী

ছবি : সংগৃহীত

ধর্মীয় প্রতীক, বিশেষ করে কালেমা খচিত পতাকা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি, অবমাননা বা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তিনি বলেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জাতীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে। ইসলামের পবিত্র নিদর্শন ও ধর্মীয় প্রতীকসমূহের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পরে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাদা বা কালো রঙের কাপড়ে কালেমা তায়্যিবা খচিত পতাকা প্রদর্শনের ঘটনা দেখা যাচ্ছে। এ বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন, এ ধরনের পতাকার অপব্যবহার করে বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে উপস্থাপনের অপচেষ্টা হতে পারে, যার নেতিবাচক প্রভাব বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ওপরও পড়তে পারে।

আলোচনা সভায় ধর্মমন্ত্রী বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মহান আল্লাহ তাআলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত জীবনাদর্শের বাইরে ইসলামে নতুন কোনো মতবাদ, বিশ্বাস বা অনুশীলনের স্থান নেই।

তিনি আরও বলেন, ধর্মীয় সব বিষয়ে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আদর্শের বাইরে নতুন কোনো মতবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা দেশের মুসলিম উম্মাহ কখনো মেনে নেবে না এবং ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কওমি মাদ্রাসা, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের মুহতামিম, শায়খুল হাদিস, খতিব, মুফতি এবং আলেম-ওলামারা অংশ নেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, ধর্মপ্রাণ অনেক তরুণ আন্তরিক ধর্মীয় অনুভূতি থেকে কালেমা খচিত পতাকা বহন করলেও পরবর্তীতে একটি বিশেষ মহল বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ও অপব্যাখ্যা তৈরির চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেয়ের বিচ্ছেদে দুধ দিয়ে গোসল করলেন মা

মেয়ের বিচ্ছেদে দুধ দিয়ে গোসল করলেন মা

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App