×

সরকার

পানিসম্পদ মন্ত্রী

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে মাদক কারবারে জড়িতদের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, মাদক ব্যবসা থেকে সরে না এলে আইনগত পরিণতি এড়ানোর সুযোগ থাকবে না।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের কুশাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছিলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘ সময় ধরে দেশে মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে। এখন কেউ যদি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা বা সিন্ডিকেট নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মাদক ব্যবসার মাধ্যমে সাময়িক প্রভাব তৈরি করা গেলেও শেষ পর্যন্ত আইন থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, যারা এখনও মাদক কারবারের সঙ্গে যুক্ত আছেন, তারা যেন দ্রুত এ পথ থেকে সরে আসেন। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলে কোনো ধরনের রাজনৈতিক সুপারিশ বা তদবির কার্যকর হবে না।

পানিসম্পদ মন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি)ও স্পষ্টভাবে বলা হয়েছে, মাদকসংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা যাবে না। প্রশাসন তার নিজস্ব নিয়মে কাজ করবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের লক্ষ্য ছিল জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। তাই সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

নারীদের উদ্দেশে বক্তব্যে এ্যানি বলেন, বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবারপ্রধান নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এতে তারা পারিবারিক ব্যয় মেটানোর পাশাপাশি সঞ্চয়ের সুযোগও পাচ্ছেন।

কুশাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বীর মুক্তিযোদ্ধা জমশেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বীর মুক্তিযোদ্ধা জমশেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লো

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়লো

 শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

নড়াইল শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App