×

সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত করা হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৬:১৮ পিএম

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত করা হবে

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রতিটি মডেল মসজিদের নির্মাণ ব্যয় ও কাজের মান পৃথকভাবে যাচাই করে প্রয়োজনীয় তদন্তের উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে তিনি বক্তব্য দেন।

সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুক অভিযোগ করেন, মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে প্রতি মসজিদের ব্যয় ১৩ কোটি টাকা থেকে বেড়ে ২১ কোটি টাকায় উন্নীত করা হলেও অনেক স্থাপনায় নির্মাণগত ত্রুটি রয়েছে। তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকা সেনবাগের মডেল মসজিদে ছাদ থেকে পানি পড়ায় সেটি ব্যবহার করতে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছেন। এ ঘটনায় দ্রুত তদন্তের দাবি জানান তিনি।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামালও তাঁর নির্বাচনী এলাকার একটি মডেল মসজিদের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, মসজিদের অবস্থান ও প্রবেশপথ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা সমালোচনা রয়েছে এবং সেখানে যাতায়াতের জন্য সেতু নির্মাণের প্রয়োজন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আগের সরকারের সময়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে। মডেল মসজিদ প্রকল্পেও যদি অনিয়ম হয়ে থাকে, তাহলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

তিনি আরও বলেন, কীভাবে একটি প্রকল্পের ব্যয় ১৩ কোটি টাকা থেকে ২১ কোটি টাকায় উন্নীত হলো, তা প্রতিটি মসজিদভিত্তিক তদন্তের মাধ্যমে খতিয়ে দেখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে। প্রয়োজন হলে এ তদন্তে সরকারের অন্যান্য সংস্থাকেও যুক্ত করা হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজার মৃত্যু

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজার মৃত্যু

হরমুজ প্রণালিকে ‘ভৌগোলিক পরমাণু বোমা’ বানিয়েছে ইরান

হরমুজ প্রণালিকে ‘ভৌগোলিক পরমাণু বোমা’ বানিয়েছে ইরান

পূর্বের নিয়োগ বাতিল করে ২৫ জনকে আইন কর্মকর্তা পদে নিয়োগ

ঝালকাঠি পূর্বের নিয়োগ বাতিল করে ২৫ জনকে আইন কর্মকর্তা পদে নিয়োগ

এবার খোঁচা দিয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

‘আপত্তিকর পোশাকে’ রাখিবন্ধন এবার খোঁচা দিয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App