×

স্বাস্থ্য

আইভারমেকটিনের পরীক্ষামূলক গবেষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৯:২৬ পিএম

আইভারমেকটিনের পরীক্ষামূলক গবেষণা

করোনায় আইসিডিডিআর,বি।

কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় আ্যান্টি-প্যারাসাইটিক বা পরজীবী নাশক ওষুধ আইভারমেকটিনের সঙ্গে অ্যান্টিবায়েটিক ডক্সিসাইক্লিন, অথবা শুধু আইভারমেকটিন ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ের লক্ষ্যে পরীক্ষামূলক গবেষণা শুরু করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। এ কাজে প্রতিষ্ঠানটিকে আর্থিক সহায়তা প্রদান করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ। আগামী দুই মাসের মধ্যে এই গবেষণা শেষ হবে।

বুধবার (১৭ জুন) প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। করোনার চিকিৎসায় হাসপাতালে ভর্তি থাকা প্রাপ্তবয়স্ক রোগীদের নিয়ে দৈবচয়ন ভিত্তিক, ডাবল-ব্লাইন্ড প্লাসিবো-নিয়ন্ত্রিত পরীক্ষামূলক এই গবেষণা পরিচালনা করা হবে। এজন্য ঢাকার চারটি হাসপাতালের ৭২ জন রোগীকে অন্তর্ভুক্ত করা হবে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এরইমধ্যে গবেষণা শুরু হয়েছে। বাকি দুটো হাসপাতালের সঙ্গে আলোচনা চলছে।

আইসিডিডিআরবি’র আন্ত্রিক এবং শ্বাস-প্রশ্বাস রোগের সিনিয়র চিকিৎসা বিজ্ঞানী এবং এই গবেষণার প্রধান তত্ত্বাবধায়ক ড. ওয়াসিফ আলী খান বলেন, দুর্ভাগ্যবশত, আমাদের কাছে কোভিড-১৯ এর চিকিৎসা করার মতো কোন ওষুধ নেই। এ ধরনের ওষুধ আবিষ্কার হতে কয়েক দশক লেগে যেতে পারে। তাই আমাদের এমন ওষুধ খুঁজে বের করা প্রয়োজন, যা বাজারে সহজলভ্য, যার ওপর যথেষ্ট গবেষণা করা হয়েছে এবং যার পার্শ্ব-প্রতিক্রিয়া কম এবং জীবন বাঁচাতে সক্ষম।

আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক অধ্যাপক জন ডি ক্লেমেন্স বলেন, বাংলাদেশসহ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এই মহামারির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সাশ্রয়ী মূল্যের ও সহজে ব্যবহারযোগ্য চিকিৎসা পদ্ধতি খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, দেশে কোভিড-১৯ রোগীদের মধ্যে আইভারমেকটিন ট্রায়াল গবেষণার ফল ইতিবাচক হলে এই মহামারির জন্য আইভারমেকটিন একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ও সহজপ্রাপ্য সমাধান হিসেবে ভূমিকা পালন করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল

আইসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারের ৫ উদ্যোগ

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারের ৫ উদ্যোগ

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পে স্কেল ইস্যুতে আইএমএফের চাপ, শক্ত অবস্থানে সরকার

পে স্কেল ইস্যুতে আইএমএফের চাপ, শক্ত অবস্থানে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App