×

স্বাস্থ্য

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দের ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৬:২৮ পিএম

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দের ঘোষণা

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, আগামী বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল জিডিপির ০.৬৭ শতাংশ।

বুধবার (১৩ মে) দুপুরে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যখাত অপ্রতুল বরাদ্দের মধ্যে পরিচালিত হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সমন্বিত কাঠামোয় গড়ে তোলার ওপর।

তিনি জানান, দেশের প্রতিটি ইউনিয়ন এবং শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাইমারি হেলথকেয়ার ইউনিট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই কার্যক্রম বাস্তবায়নে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

নতুন ব্যবস্থার আওতায় প্রতিটি পরিবার মাসে অন্তত একবার স্বাস্থ্যসেবা পাবে বলে জানান তিনি। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এর মধ্যে থাকবে ব্লাড সুগার ও রক্তচাপ পরীক্ষা, মানসিক স্বাস্থ্য মূল্যায়ন, গর্ভবতী নারীদের পরামর্শ প্রদান, পাঁচ বছরের কম বয়সী শিশুদের শারীরিক বিকাশ পর্যবেক্ষণ এবং টিকাদান কার্যক্রম।

এছাড়া প্রতিটি নাগরিককে ইলেকট্রনিক হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। রোগীর শারীরিক অবস্থার ভিত্তিতে তাকে সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবা ইউনিটে পাঠানো হবে। সেখানে চিকিৎসা সম্ভব না হলে উপজেলা বা টারশিয়ারি পর্যায়ের হাসপাতালে রেফার করা হবে।

দেশে হামের সংক্রমণ বৃদ্ধির বিষয়ে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, অতীতের অব্যবস্থাপনা এবং ২০২০ সালের পর হামবিরোধী ক্যাম্পেইন বন্ধ থাকায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, আগের সরকার টিকাদান কভারেজের তথ্য বিকৃত করায় অনেক শিশু টিকার বাইরে থেকে গেছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮ জেলার উচ্চ সংক্রমণপ্রবণ ৩০ উপজেলা ও ১৩ পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের প্রথম ধাপ শুরু হয়। দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনে এ কার্যক্রম পরিচালিত হয়। পরে ২০ এপ্রিল থেকে দেশব্যাপী কর্মসূচি সম্প্রসারণ করা হয়।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী ইতোমধ্যে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ। প্রথম ধাপে অন্তর্ভুক্ত এলাকাগুলোতে হামের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও জানান তিনি।

অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হাম-রুবেলা টিকা নেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। তাই খুব দ্রুতই দেশে হামের সংক্রমণ কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেসব শিশু এখনও টিকা পায়নি, এমনকি নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় দুই ডোজ টিকা পাওয়া শিশুরাও যেন ক্যাম্পেইনের আওতায় হাম-রুবেলা টিকা গ্রহণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এআইয়ের সম্পর্কে ভাঙছে সংসার

এআইয়ের সম্পর্কে ভাঙছে সংসার

ইরাকি তেল নিয়ে হরমুজ পার হলো চীনা জাহাজ

ইরাকি তেল নিয়ে হরমুজ পার হলো চীনা জাহাজ

যুদ্ধের মাঝেও জেট ফুয়েল সরবরাহে শঙ্কা নেই: ইইউ

যুদ্ধের মাঝেও জেট ফুয়েল সরবরাহে শঙ্কা নেই: ইইউ

খাজনা ও বাড়তি ওজন, সিন্ডিকেটে জিম্মি কৃষক

খাজনা ও বাড়তি ওজন, সিন্ডিকেটে জিম্মি কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App