×

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত ১৩৫ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৮:১১ পিএম

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত ১৩৫ জন

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও নতুন করে আরো ১৩৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন রয়েছেন।

২৪ ঘণ্টায় ১২৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৯৬৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

চলতি বছরের ১৪ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০১ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিপুল স্বর্ণসহ চোরাকারবারি আটক

সীমান্তে বিপুল স্বর্ণসহ চোরাকারবারি আটক

বুবলী লিখলেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’

বুবলী লিখলেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’

‘খেলাধুলাই পারে তরুণদের মাদক থেকে দূরে রাখতে’

‘খেলাধুলাই পারে তরুণদের মাদক থেকে দূরে রাখতে’

মরক্কোর সঙ্গে ড্র, এখন কী সমীকরণ ব্রাজিলের সামনে?

মরক্কোর সঙ্গে ড্র, এখন কী সমীকরণ ব্রাজিলের সামনে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App