ডা. জুবাইদা রহমান
সঠিক চিকিৎসা নিশ্চিত হলে থ্যালাসেমিয়া রোগীরাও সুস্থ জীবন পেতে পারে
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:০১ পিএম
ছবি : সংগৃহীত
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, থ্যালাসেমিয়া প্রতিরোধযোগ্য একটি রোগ। সময়মতো সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে গুরুতর অবস্থায় থাকা রোগীরাও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
শুক্রবার (৩১ জুলাই) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির আয়োজিত রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, থ্যালাসেমিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দেশের সদর হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ে এ রোগ বিষয়ে মানুষের মধ্যে তথ্য পৌঁছে দিতে হবে। এছাড়া সরকার যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে, তাদের থ্যালাসেমিয়া বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া জরুরি বলেও তিনি মত দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও বক্তব্য দেন। তিনি থ্যালাসেমিয়ার মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে সুস্থ জীবন নিশ্চিত করতে খাদ্যাভ্যাস থেকে সব ধরনের ক্ষতিকর অভ্যাস পরিহারেরও আহ্বান জানান তিনি।
