×

স্বাস্থ্য

ই-টিকিটিং সেবা চালু হলো বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

ই-টিকিটিং সেবা চালু হলো বার্ন ইনস্টিটিউটের বহির্বিভাগে

ছবি: সংগৃহীত

চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আধুনিক, সহজ ও ঝামেলামুক্ত করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির বহির্বিভাগে চালু হয়েছে ই-টিকিটিং সিস্টেম। 

শনিবার (১ আগস্ট) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নতুন এ ডিজিটাল সেবার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার । পরে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেন এবং নতুন ব্যবস্থার কার্যক্রম ঘুরে দেখেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এতদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা নিতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হতো। এতে রোগী ও তাদের স্বজনদের উল্লেখযোগ্য ভোগান্তির পাশাপাশি সময়ও নষ্ট হতো। সেই সমস্যা দূর করে সেবাকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে।

আরো পড়ুন: সঠিক চিকিৎসা নিশ্চিত হলে থ্যালাসেমিয়া রোগীরাও সুস্থ জীবন পেতে পারে

নতুন ই-টিকিটিং ব্যবস্থায় প্রতি রোগীকে  মাত্র একবার অনলাইনে নিবন্ধন করলেই হবে। এরপর তার ব্যক্তিগত তথ্য নিরাপদে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসাসেবা নিতে এলে একই তথ্য বারবার দেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া রোগীর পূর্ববর্তী হাসপাতাল পরিদর্শন, চিকিৎসার ইতিহাস এবং সংশ্লিষ্ট তথ্যও সংরক্ষিত থাকবে। 

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের উদ্যোগে ই-টিকিটিং সিস্টেমটি বাস্তবায়ন করা হয়েছে। শনিবার থেকে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই ডিজিটাল উদ্যোগ রোগীদের সময়, শ্রম ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমাবে এবং সরকারি স্বাস্থ্যসেবাকে আরও সহজ, স্বচ্ছ, আধুনিক ও সেবাগ্রহীতাবান্ধব করে তুলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App