×

ভারত

ঘন কুয়াশায় দিল্লি রুটে বিমান চলাচল ব্যাহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০২:৫৬ পিএম

ঘন কুয়াশায় দিল্লি রুটে বিমান চলাচল ব্যাহত

বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী দিল্লি। এতে সেখানকার দৃষ্টিসীমা অনেক কমে গেছে। বুধবার (৮ জানুয়ারি) এই পরিস্থিতিতে দিল্লিতে ফ্লাইটের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। 

দিল্লিসহ উত্তর ভারতে কুয়াশার এই দাপটে ব্যাহত হয়েছে ফ্লাইট চলাচল। পরিবর্তন করতে হয়েছে বহু ফ্লাইটের সময়সূচি। এছাড়া ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। দিল্লিতে জারি করা হয়েছে সতর্কতা। খবর ইন্ডিয়া টুডের।

এর আগে মঙ্গলবারও কুয়াশার কারণে দিল্লি আসা-যাওয়ার প্রায় ৩০০টি ফ্লাইটের সময়সূচি বদলানো হয়েছিল। বিলম্বিত হয়েছিল অন্তত ২৫টি ট্রেন।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তর ভারত ক্রমাগত শৈত্যপ্রবাহের কবলে পড়েছে এবং এর মধ্যেই কুয়াশার পুরু স্তর দিল্লি এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে ঢেকে দিয়েছে। 

আরো পড়ুন : ঘন কুয়াশায় দিল্লিতে বিমানের ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

পুরো অঞ্চল জুড়ে বিমানবন্দরগুলোতে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এতে করে ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়েছে।

এছাড়া ঘন থেকে খুব ঘন কুয়াশার আশঙ্কায় ভারতের আবহাওয়া বিভাগ বুধবার দিল্লিতে কমলা সতর্কতা এবং বৃহস্পতিবার ও শুক্রবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) বুধবারও ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং চারটি পরিষেবা বাতিল করা হয়েছে। সর্বশেষ নির্দেশনায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণ এবং টেকঅফ অব্যাহত থাকলেও যে ফ্লাইটগুলো লো-ভিজিবিলিটি ল্যান্ডিংয়ে সক্ষম নয়, সেগুলো বিদ্যমান এই আবহাওয়া পরিস্থিতির কারণে প্রভাবিত হতে পারে।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি ভারতীয় পাঞ্জাবের অমৃতসর, ভারতীয় কাশ্মিরের জম্মু এবং উত্তর প্রদেশের আগ্রার বিমানবন্দরগুলোও কার্যত শূন্য দৃশ্যমানতা রেকর্ড করেছে। এতে করে বিদ্যমান এই পরিস্থিতি পুরো এই অঞ্চলে ফ্লাইট চলাচলের ওপর প্রভাব ফেলছে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তরের দেয়া ৭ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে তাপমাত্রা আরো কমতে শুরু করবে এবং শুক্রবারের মধ্যে তা ৫ ডিগ্রি সেলসিয়াসে নামবে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App