×

ভারত

অল্পের জন্য রক্ষা পেলো হাজিদের বহনকারী ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০১:৪৬ পিএম

অল্পের জন্য রক্ষা পেলো হাজিদের বহনকারী ফ্লাইট

ফ্লাইটটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি : সংগৃহীত

আবারও বড় ধরনের একটি দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ভারতীয় একটি বিমান। ২৫০ জন হাজিকে বহনকারী ফ্লাইটটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। 

ভারতে উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী লাখনৌ এর আন্তর্জাতিক বিমান বন্দরে সোমবার স্থানীয় সময় ভোর ৬টা ৩০ মিনিটের দিকে ঘটেছে এই ঘটনা।

২৫০ জন ভারতীয় হাজিকে নিয়ে ভারতের উদ্দেশে গত রোববার রাত ১০টা ৪৫মিনিটে জেদ্দা ত্যাগ করে সৌদি আরবের ফ্ল্যাগশিপ উড়োজাহাজ পরিষেবা সংস্থা সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমান। ফ্লাইটের নাম্বার ছিল এস ভি ৩১১২।

ভোর সাড়ে ৬টার দিকে উড়োজাহাজটির চাকা লাখনৌ বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে ট্যাক্সিং করার সময় সেটির ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। রানওয়েতে এ এসময় স্ফুলিঙ্গ ও ধোঁয়া দেখা গেছে।

আরো পড়ুন : ভারতে এফ-৩৫ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ল্যান্ডিং গিয়ারে ত্রুটি লক্ষ্য করা মাত্র পাইলট তাৎক্ষণিকভাবে বিমানের ইঞ্জিন থামিয়ে দেন। তার কিছুক্ষণের মধ্যেই বিামনবন্দরের অগ্নিনির্বাপক ও উদ্ধারকরী বাহিনীর একটি দল সেখানে পৌঁছে যাত্রীদের নামার ব্যবস্থা করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধান চালানো হয়েছে। সেখান থেকে জানা গেছে, বিমানটির হাইড্রোলিক সিস্টেমে লিকেজের কারণেই ঘটেছিল এ দুর্ঘটনা।

কয়েক দিন আগে গুজরাটের আহমেদাবাদে ভারতীয় বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই আছড়ে পড়েছিল। এতে সৃষ্ট ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ওই উড়োজাহাজের ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনই প্রাণ হারান এবং যে এলাকায় সেটি পতিত হয়েছিল, সেখানাকার ৩৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App