×

ভারত

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভবন, নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৩:৫৬ পিএম

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভবন, নিহত ২

ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর-পূর্ব দিল্লিতে চারতলা একটি ভবন শনিবার (১২ জুলাই) সকালে ধসে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। 

শনিবার সকাল ৭টার দিকে দিল্লির ওয়েলকাম এলাকায় এ দুর্ঘটন ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃতদের মধ্যে ১৪ মাস বয়সি এক শিশু, চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছে। 

প্রাপ্তবয়স্কদের আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শিশুটি জিটিবি হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয়দের মতে, ভবনটিতে ১০ জনের একটি পরিবার থাকত।খবর এনডিটিভির। 

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্ত বলেন, সকাল ৭টায় ভবন ধসের বিষয়ে আমরা একটি ফোন পেয়েছি। দমকল কর্মীসহ একাধিক দল কাজ করছে। আরো তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

আরো পড়ুন : জানা গেল এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ

স্থানীয় বাসিন্দা আসমা পিটিআইকে বলেন, সকাল ৭টার দিকে আমি আমার ঘরে ছিলাম, তখনই একটা বিকট শব্দ শুনতে পেলাম এবং চারদিকে ধুলো ছড়িয়ে পড়ে। যখন আমি নিচে নেমে আসি, তখন দেখি আমাদের প্রতিবেশীর বাড়ি ভেঙে পড়েছে। 

তিনি আরো বলেন, আমরা জানি না কতজন আটকা পড়েছেন। তবে সেখানে ১০ জনের একটি পরিবার থাকে এবং তাদের কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গার্গ এক বিবৃতিতে বলেছেন, সিলামপুরের ইদগাহ রোডের কাছে জনতা কলোনির ৫ নম্বর গালিতে একটি ভবন ধসে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App