×

ভারত

হঠাৎ বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম

হঠাৎ বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (১২ জুলাই) ভোরে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫।

ভারতের জাতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার সকাল ৫টা ৫ মিনিটের দিকে উপকূলীয় শহর বিশাখাপত্তনমের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি এবং আপ্পুঘরসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা কম্পন টের পান।

ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি বঙ্গোপসাগরে এবং এর প্রভাবে বিশাখাপত্তনম শহরের বিভিন্ন অংশে হালকা কম্পন ছড়িয়ে পড়ে।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে।

বিশাখাপত্তনম ছাড়াও আনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসিমা জেলার বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো ধরনের প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা

প্রধানমন্ত্রী জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা

বন্যায় গৃহহীন ৩০০ পরিবারকে ঘর দেবে আস-সুন্নাহ

বন্যায় গৃহহীন ৩০০ পরিবারকে ঘর দেবে আস-সুন্নাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App