×

ভারত

পদত্যাগের পর শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম

পদত্যাগের পর শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী

ধর্মেন্দ্র প্রধান। ছবি : সংগৃহীত

নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে শিক্ষার্থীদের উদ্দেশে নিজের অবস্থান তুলে ধরেন। খবর এনডিটিভির।

ধর্মেন্দ্র প্রধান বলেন, দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে তিনি শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষা সংস্কারের সঙ্গে যুক্ত রয়েছেন। দেশের তরুণদের স্বপ্ন ও প্রত্যাশাকে তিনি সবসময় শ্রদ্ধা করেছেন এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাকে নিজের নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেছেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসার পর সরকার তাৎক্ষণিকভাবে তদন্তের দায়িত্ব সিবিআইকে দেয়। একই সঙ্গে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরো পড়ুন : অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ধর্মেন্দ্র প্রধান বলেন, সংকটকালেও সরকারের মূল লক্ষ্য ছিল ২০ লাখের বেশি শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষা করা। কেন্দ্র ও রাজ্য সরকার, জেলা প্রশাসন, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতায় পুনঃপরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ১৬ জুলাই প্রকাশিত ফলাফলেও অনেক মেধাবী শিক্ষার্থী ভালো ফল করেছে।

প্রধান বলেন, শুরু থেকেই ঘটনার দায়ভার নিজের কাঁধে নিয়েছেন এবং কখনও দায়িত্ব এড়িয়ে যাননি। তবে এ সময় কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করেছে, যা তাকে ব্যথিত করেছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভারতের তরুণরাই দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের ভবিষ্যৎ যেন কোনো ধরনের বিভ্রান্তি, রাজনৈতিক অস্থিরতা বা আইনি জটিলতায় ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ধর্মেন্দ্র প্রধান বলেন, যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন স্থানে চলমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় ঐক্য রক্ষা এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বার্তার শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, সহকর্মী এবং দেশবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, মন্ত্রী না থাকলেও দেশের সেবায় তিনি ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং তরুণদের স্বপ্ন বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি নির্ধারনে প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল ইলাম

রাষ্ট্রপতি নির্ধারনে প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল ইলাম

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App