×

আন্তর্জাতিক

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রায় এক মাস চলা আন্দোলনের পর অবশেষে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মুখে পড়ে অবশেষে তাকে পদত্যাগ করতেই হলো। 

শনিবার (২৫ জুলাই) বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা থাকলেও তার আগেই পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‌‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।’

আরো পড়ুন: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ভারতে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই ককরোচ জনতা পার্টির (সিজেপি) শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছিলো। তারা বলেছিলো, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে কোনো বোঝাপড়া চলবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। 

এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপি’র প্রতিনিধিদের দুই দফা বৈঠক হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় ছিলেন। ' 

সিজেপি’র পক্ষ থেকে মোট তিনটি দাবি সরকারের কাছে রাখা হয়েছিল। তার মধ্যে প্রথম দাবিই ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। পদত্যাগের কথা ঘোষণা করে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, গত ১০ দিনের ঘটনায় তিনি দুঃখিত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একসঙ্গে নেই সৃজিত-মিথিলা, নিজেই দিলেন বিচ্ছেদের ইঙ্গিত

একসঙ্গে নেই সৃজিত-মিথিলা, নিজেই দিলেন বিচ্ছেদের ইঙ্গিত

সুগন্ধি চাল রপ্তানিতে নতুন বিধিনিষেধ, কমল কোটা

সুগন্ধি চাল রপ্তানিতে নতুন বিধিনিষেধ, কমল কোটা

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App