×

ভারত

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন ভারতের রাষ্ট্রপতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন ভারতের রাষ্ট্রপতি

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পর ভারতের রাষ্ট্রপতির পক্ষ থেকে এক অভিনন্দনবার্তা দেওয়া হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে বার্তাটি প্রকাশ করা হয়েছে।

অভিনন্দনবার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্বের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের সেবায় সফল ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও বন্ধুত্বের উষ্ণ সম্পর্কের ওপর এ সম্পর্ক প্রতিষ্ঠিত।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে।

দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

অভিনন্দনবার্তার শেষে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সুখ, দায়িত্ব পালনে সফলতা এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App