×

আন্তর্জাতিক

ভারতীয় জলসীমায় ট্রলারসহ ৮৮ বাংলাদেশি জেলে আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬ পিএম

ভারতীয় জলসীমায় ট্রলারসহ ৮৮ বাংলাদেশি জেলে আটক

মঙ্গলবার ভারতীয় জলসীমায় অবৈধভাবে ঢোকার দায়ে আটককৃত জেলেরা। ছবি: ভোরের কাগজ

অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের দায়ে তিনটি মাছ ধরার ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষীবাহিনীর সদস্যরা। গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়।

আটককৃত জেলেদের কাছ থেকে আনুমানিক ৩৬০ কেজি মাছ উদ্ধার করা হয়। বুধবার দুপুরে ওই তিনটি বাংলাদেশি ট্রলারকে মধ্য বঙ্গোপসাগর থেকে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আনা হয়। একই দিন ওই ৮৮ বাংলাদেশি জেলেকে উপকূল রক্ষীবাহিনীর পক্ষ থেকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কাছে সোপর্দ করা হয়।

ভারতের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আটককৃত জেলেরা চট্টগ্রামের বাসিন্দা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’

‘নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন’

হুথিদের ওপর বড় হামলার পরিকল্পনা সৌদি আরবের

হুথিদের ওপর বড় হামলার পরিকল্পনা সৌদি আরবের পাশে তুরস্ক-পাকিস্তানসহ ৩ দেশ

মীরসরাইয়ে দুটি অজগর উদ্ধার

মীরসরাইয়ে দুটি অজগর উদ্ধার

‘বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ’

‘বঙ্গোপসাগরীয় অঞ্চলকে যৌথ সমৃদ্ধির এলাকায় পরিণত করতে চায় বাংলাদেশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App