×

আন্তর্জাতিক

রাশিয়াকে সমর্থন করলে বেলারুশকে ভুগতে হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০৩:৪৪ পিএম

রাশিয়াকে সমর্থন করলে বেলারুশকে ভুগতে হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন করার বিষয়ে বেলারুশকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। পূর্ব ইউরোপের এই দেশটিকে ওয়াশিংটন বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনে যদি এখনও তারা রাশিয়াকেই সমর্থন করতে থাকে তবে সেই সিদ্ধান্তের খেসারত দিতে হবে দেশটির সরকারকে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেলারুশ যে অবস্থান নিয়েছে, সে প্রসঙ্গ টেনেই এই হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে সরাসরিই সতর্ক করেছে বাইডেন প্রশাসন।

ইউক্রেনে রুশ ফৌজের হামলার ঘাঁটি হয়েছিল বেলারুশ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশেই শান্তি আলোচনায় বসতে চেয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি আপত্তি করলেও তাতে কর্ণপাত করা হয়নি।

এমন কি, ইউক্রেন লাগোয়া রাশিয়ার সমর্থক এই দেশটি সোমবার (২৮ ফেব্রুয়ারি) নিজের অ-পরমাণু অবস্থানও বেমালুম বদলে ফেলেছে। কেন? যাতে রাশিয়া তার পারমাণবিক অস্ত্র শস্ত্র বেলারুশে এনে রাখতে পারে এবং সম্ভবত ইউক্রেনে আঘাতও হানতে পারে।

পুতিনের প্রতি বেলারুশের এই সমর্থন প্রকাশ্যে মাত্রাছাড়া বলে মন্তব্য না করলেও বাইডেন প্রশাসন আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে বিষয়টি আদতে সেই জায়গাতেই পৌঁছেছে। তাই এ ব্যাপারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেন্ককে সাবধান করে আমেরিকা জানিয়ে দিল, লুকাশেঙ্কো যদি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনে এ ভাবে মদদ দিতে থাকে তবে বেলারুশকে তার মূল্য দিতে হবে। খবর আনন্দবাজার পত্রিকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা

‘প্রধানমন্ত্রী আসলে সব বলে দেব’: আমির হামজা

নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ

নাহিদ রানাকে নিয়ে আবারও দুঃসংবাদ

পুতিনকে ‘সামরিক আগ্রাসন’ বন্ধের আহ্বান ট্রাম্পের

পুতিনকে ‘সামরিক আগ্রাসন’ বন্ধের আহ্বান ট্রাম্পের

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App