×

আন্তর্জাতিক

মারিউপলে যুদ্ধবিরতির পরও গোলাবর্ষণ রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৯:৪৯ এএম

মারিউপলে যুদ্ধবিরতির পরও গোলাবর্ষণ রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের

রাশিয়ার বাহিনী শহরের কেন্দ্রে বৃষ্টির মতো বোমা ফেলছে। ফাইল ছবি

রাশিয়ার সামরিক বাহিনী সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিউপল শহরে হামলা আরও জোরদার করেছে।

রবিবার (৬ মার্চ) মারিউপল শহরের মেয়র ভাদিম বয়চেঙ্কো বলেন, রাশিয়ার অবরোধের কারণে মারিউপল খুব কঠিন অবস্থায় রয়েছে। সংবাদ সংস্থা এপি’কে তিনি জানিয়েছেন, শহরের আবাসিক এলাকাগুলোতে রুশ সেনারা অবিরাম গোলাবর্ষণ করছে। একইসঙ্গে রাশিয়ার যুদ্ধবিমান থেকেও আবাসিক এলাকায় বোমা ফেলা হচ্ছে।

বয়চেঙ্কো বলেন, সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর শহর ছেড়ে চলে যাওয়ার সময় নারী ও শিশুসহ বাসিন্দারা রুশ সেনাদের হামলার কবলে পড়ে।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনকে ব্যাপক আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রাশিয়ার সামরিক বাহিনী। গত কয়েকদিন ধরে রাশিয়া পূর্ব ইউক্রেনের এই শহরটি সবদিক থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এছাড়া অবরোধের সময় বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি খাবার সরবরাহও বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছিল।

চার লাখেরও বেশি অধিবাসী সম্বলিত মারিউপল শহরটি দখল করা রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম লক্ষ্য। এছাড়া গুরুত্বপূর্ণ এই শহরটি আজভ সাগরে ইউক্রেনের কৌশলগত বন্দর এবং ডনবাস অঞ্চলে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছেই অবস্থিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App