×

আন্তর্জাতিক

রানির শেষকৃত্যে লন্ডনে পৌঁছেছেন বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০১:২৯ পিএম

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশগ্রহণ করতে লন্ডনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দেশটির স্থানীয় সময় শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার কিছু আগে বাইডেনকে বহনকারী উড়োজাহাজটি লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে। সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। রবিবার রানি এলিজাবেথের কফিনে বাইডেন শ্রদ্ধা জানাবেন বলে আশা করা হচ্ছে। একই দিন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

আগামীকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। এদিন বেলা ১১টার দিকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে এ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App