×

আন্তর্জাতিক

ভারত চিনি রপ্তানি করবে না আরও ১ বছর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৮:০৮ পিএম

ভারত সরকার চিনি রপ্তানিতে আরও এক বছর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত এই রপ্তানি নিষেধাজ্ঞা চলবে।

২০২২ সালের মে মাসে দেশের বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার। তখন বলা হয়েছিল ৩১ অক্টোবর পর্যন্ত ভারত থেকে চিনি রপ্তানি বন্ধ থাকবে।

এর মধ্যেই ভারত সরকারের আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত সংস্থা শুক্রবার (২৮ অক্টোবর) নিষেধাজ্ঞা আরও এক বছর বাড়ানোর ঘোষণা দেয়। তবে সরকারি নির্দেশনায় জানানো হয়েছে, যেকোনো সময় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

২০২১-২২ অর্থবছরে (এপ্রিল-ফেব্রুয়ারি) ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশটি থেকে ৫৬১ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের চিনি বাংলাদেশে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App