×

আন্তর্জাতিক

মিথ্যা ছড়াচ্ছে টুইটার, দাবি বাইডেনের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০১:০০ পিএম

মিথ্যা ছড়াচ্ছে টুইটার, দাবি বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইর ছবি

ইলন মাস্কের হাতে টুইটারের মালিকানা আসাকে কটাক্ষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, বিশ্বব্যাপী মিথ্যা ছড়াচ্ছে সামাজিক যোগাযোগের এই মাধ্যম।

শুক্রবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ইলিনয়েসের রোসেমন্ট শহরে আয়োজিত এক নির্বাচনী সভায় বাইডেন বলেন, ‘এখন আমরা সবাই দেখছি যে, ইলন মাস্ক একটি সরঞ্জাম কিনেছেন- যা বিশ্বব্যাপী মিথ্যা ছড়াচ্ছে। আমরা সবাই এতে শঙ্কিত; কারণ আমেরিকায় এখন আর কোনো সম্পাদক নেই…কোনো সম্পাদক নেই।’ খবর সিএনএন, বিবিসি ও রয়টার্সের।

ইলন মাস্ক টুইটারকে ‘মতপ্রকাশের স্বাধীনতার স্বর্গ’ হিসেবে গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, সেদিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘আমাদের সন্তানরা এখন ঝুঁকিতে রয়েছে; তারা যে (টুইটারের মতপ্রকাশের স্বাধীনতার) ব্যাপারটি বুঝবে- তা আমরা কীভাবে আশা করব?’

পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে সাংবাদিকদের জানান, টুইটার কেনার পর সামাজিক যোগাযোগের এই মাধ্যমকে নতুন করে সাজানোর ব্যাপারে ইলন মাস্ক যা বলেছেন- তাতে মার্কিন প্রেসিডেন্ট হতাশ।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণের পর ইলন মাস্ক বলেছিলেন, তিনি চিন্তা ও মতপ্রতাশের স্বাধীনতায় বিশ্বাসী ও টুইটারকে একটি সর্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চান। এ সম্পর্কে এক বার্তায় বিশ্বের শীর্ষ এই ধনী ব্যক্তি বলেন, ‘আমাদের এই প্ল্যাটফরম অবশ্যই বন্ধুত্বপূর্ণ হবে এবং সবাইকে স্বাগত জানাবে। এটা এমন একটি জায়গা হবে, যেখানে প্রত্যেক ব্যবহারকারী তার নিজ নিজ পছন্দের ক্ষেত্র খুঁজে পাবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App