×

আন্তর্জাতিক

ইরানের চলমান বিক্ষোভে নিহত ৩২৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ১১:০৫ পিএম

ইরানের চলমান বিক্ষোভে নিহত ৩২৬

ইরানে বিক্ষোভ। ফাইল ছবি

পুলিশি হেফাজতে ইরানের তরুণী মাসা আমিনির মৃত্যুর জেরে চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৩২৬ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানায়।

গত ১৬ সেপ্টেম্বর কঠোর পর্দাবিধি মেনে হিজাব না পরার অভিযোগে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনিকে তেহরান থেকে আটক করে নীতি পুলিশ। আটকের পর পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়লে তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমিনি। নির্যাতনে মাসার মৃত্যু হয়েছে দাবি করে ইরানের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে।

অসলোভিত্তিক মানবাধিকার সংগঠনটি নিজেদের ওয়েবসাইটে আজ এক বিবৃতি প্রকাশ করে জানায়, দেশজুড়ে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ৩২৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৩টি শিশু ও ২৫ জন নারী রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App