×

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলসে চন্দ্র নববর্ষের উৎসব বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১১:৩০ পিএম

লস অ্যাঞ্জেলসে চন্দ্র নববর্ষের উৎসব বাতিল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় আট মাইল পূর্বাঞ্চলে অবস্থিত মন্টেরি পার্কে গুলিবর্ষণের ঘটনাটি চন্দ্র নববর্ষ উৎসবে ঘটেনি বলে নিশ্চিত করেছে মন্টেরি পার্ক সিটি কর্তৃপক্ষ। পাশাপাশি, এক বিবৃতিতে দুঃখজনক ও মর্মস্পর্শী এই ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।

পুলিশ সূত্র জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২২ মিনিটে (বাংলাদেশ সময় রবিবার সকাল নয়টা ২২ মিনিট) গুলি চালানো হয়। এতে অন্তত ১০ জন নিহত হন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ১০ জন। খবর বিবিসির।

লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত মন্টেরি পার্ক সিটি শহরে চন্দ্র নববর্ষ উৎসব উপলক্ষে মন্টেরি পার্ক সিটিতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। সেখানেই গুলির এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

লস অ্যাঞ্জেলস টাইমসকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনজন দৌঁড়ে তার রেস্তোরাঁয় প্রবেশ করেন। মেশিনগান হাতে এক ব্যক্তিকে তারা দেখেছেন বলে দাবি করেছেন তিনি। রেস্টুরেন্টের দরজা বন্ধ করে দিতে বলেন তারা।

মন্টেরি পার্ক সিটি কর্তৃপক্ষ জানায়, যদিও গুলিবর্ষণের এই ঘটনা চন্দ্র নববর্ষ উৎসবে ঘটেনি, তবে এর প্রভাব পড়েছে উৎসবের আশেপাশের এলাকায়। এ ঘটনায় তদন্ত চলছে। সতর্কতা ও নিরাপত্তার জন্য দ্বিতীয় দিনের নববর্ষ উৎসব বাতিল করা হয়েছে। রবিবারের এই উৎসব বাতিলের জন্য দুঃখ প্রকাশ করছে সিটি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, প্রতি বছর বার্ষিক চন্দ্র নববর্ষ উৎসবে ওই পার্কে বিপুল সংখ্যক লোক জমায়েত হয়। এর আগে এই উৎসবে লক্ষাধিক লোক সমবেত হওয়ার নজির আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App