×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে রহস্যময় সর্পিল আলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৪:০৯ পিএম

যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে রহস্যময় সর্পিল আলো

ছবি: সংগৃহীত

তারায় ভরা ঝকঝকে আকাশে হঠাৎ দেখা গেল সর্পিল আকারের একটি আলো। মাঝ আকাশে ধীরগতিতে ভেসে চলা আলোটি ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত মাউনা কিয়া মানমন্দিরের একটি ক্যামেরায়।

ভিডিও প্রকাশের পর প্রশ্ন উঠেছে, আকাশে দেখা পাওয়া রহস্যময় এ আলো আসলে কিসের? এটা কি কোনো গ্যালাক্সি, নাকি অন্য কিছু?

শুক্রবার (২৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ঘটেছে ১৮ জানুয়ারি। হাওয়াইয়ের মানমন্দির পরিচালিত সুবারু-আশারি ক্যামেরায় রহস্যময় এ আলো ধরা পড়ে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ক্যামেরার স্ক্রিনের বাঁ কোনায় ছোট একটি বিন্দুর মতো আলো জ্বলে ওঠে। পরে সেটি কিছুটা বড় হয়ে সর্পিল আকার নেয়, ভেসে চলে।

মানমন্দিরের পক্ষ থেকে টুইটে জানানো হয়, সুবারু-আশারি স্টার ক্যামেরায় হাওয়াইয়ের মাউনা কিয়ার আকাশে একটি রহস্যময় সর্পিল আকারের আলো ধরা পড়েছে। এটা স্পেস-এক্স কোম্পানির উৎক্ষেপণ করা নতুন কোনো স্যাটেলাইটের আলো হতে পারে।

এদিন যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর (ইউএসএসএফ) জন্য স্পেস-এক্সের একটি গ্লোবাল পজিশনিং স্যাটেলাইট (জিপিএস) উৎক্ষেপণ করা হয়। একটি ফ্যালকন-৯ রকেটে ওই জিপিএস স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। হাওয়াইয়ের আকাশে এর একটি অংশ থেকে নির্গত সর্পিল আকারের আলো ধরা পড়েছে বলে মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App