×

আন্তর্জাতিক

চিলিতে শতাধিক দাবানলে নিহত ২২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৮ এএম

চিলিতে শতাধিক দাবানলে নিহত ২২

ছবি: এপির

দক্ষিণ-মধ্য চিলির বিভিন্ন স্থানে শতাধিক দাবানলে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৫৪ জন। স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আমেরিকার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা এ তথ্য জানান। খবর- সিএনএনের।

তোহা জানান, আরও ১৬ জন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক। সাধারণত এক বছরের যে পরিমাণ বন ও বনভূমি বিলুপ্ত হয় এ বছর ইতোমধ্যে সেই পরিমাণ বন আগুনে উজাড় হয়ে গেছে।

রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক জানান, প্রতিবেশী আর্জেন্টিনা চিলির দক্ষিণ-মধ্য অঞ্চলে দাবানল মোকাবিলায় অগ্নিনির্বাপক বাহিনী ও যন্ত্রপাতি পাঠাবে।

চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। শত শত বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় মানুষজনকে ঘর-বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, গত শুক্রবার নুবল অঞ্চলের রাজধানী চিলিয়ানে ৩৮ ডিগ্রি তাপমাত্রা ছিল বলে জানায় আবহাওয়া অফিস। গরমের পাশাপাশি দ্রুতগতির বাতাস থাকায় পরিস্থিতির দ্রুত অবনতি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই : প্রধানমন্ত্রী

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

বিএনপির মহাসচিব পদে আলোচনায় এগিয়ে যারা

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

একমাত্র ছাত্রদল দ্বারাই সম্ভব : মোনামি

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App