×

আন্তর্জাতিক

তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৪ এএম

তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। এছাড়া আরও কয়েকটি পরাঘাত অনুভূত হয় দেশটিতে। অন্তত দুটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭ ও ৫ দশমিক ৬।

সোমবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

এদিকে, এ ভূমিকম্পের ১১ মিনিট পর তুরস্কের মধ্যাঞ্চলে একটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। আর এর গভীরতা ছিল ৯ দশমিক ৯ কিলোমিটার।

তবে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে কেঁপেছে রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্য শহর ও এলাকাও। বিভিন্ন এলাকায় বহু ভবন ধসের খবর মিলছে, লোকজন ঘুমে থাকাবস্থায় এই ভূমিকম্প আঘাত হানার কারণে অনেকে সেখানে আটকা পড়ে থাকতে পারেন। দিয়ারবাকির শহরে কর্মরত বিবিসির করেসপন্ডেন্ট জানান, ভূমিকম্পে সেখানে একটি শপিং মল ধসে পড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App