×

আন্তর্জাতিক

ব্রাজিলে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৩৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৮ এএম

ব্রাজিলে ভয়াবহ বন্যা-ভূমিধস, নিহত ৩৬

ছবি: রয়টার্সের

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক শতাধিক মানুষ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।

সাউ পাউলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা ও ভূমিধসে ৫৬৬ জন বাস্তুচ্যুত হয়েছেন। হতাহতদের খোঁজে অভিযান চলছে। এ রাজ্যটির উপকূলীয় এলাকায় ছয়শ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

এদিকে প্রাকৃতিক দুর্যোগে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সঙ্গে ফের সংযোগ সংস্কার করা হচ্ছে। ব্রাজিলের কার্নিভাল উৎসবে যোগ দিতে গিয়ে দেশটিতে আটকা পড়ছেন অসংখ্য পর্যটক। সাউ পাউলোর গভর্নর তারসিজিও জি ফ্রেইতাস দুর্যোগ পরিস্থিতি নিয়ে সোমবার কেন্দ্রীয় সরকারের কর্মকর্তাদের সঙ্গে বসবেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, সোমবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করতে যাবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App