×

আন্তর্জাতিক

ভারতে ইউক্রেন নিয়ে দর কষাকষি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ১২:৩৩ এএম

ভারতে ইউক্রেন নিয়ে দর কষাকষি

ছবি: সংগৃহীত

দিল্লিতে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় সবচেয়ে কণ্টকাকীর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। এই নিয়ে তীব্র মতবিরোধে দুই পক্ষের মধ্যেই হয়েছে উত্তপ্ত বাক্য বিনিময়। যার জের ধরে এর আগে বেঙ্গালুরুর জি-টোয়েন্টির অর্থমন্ত্রীদের সম্মেলনের মতো দিল্লির এই সম্মেলনেও কোনো যৌথ বিবৃতি আসছে না বলে জানিয়েছে আয়োজক দেশ ভারত।

ইউক্রেন যুদ্ধ শুরুর একবছর পর এই সম্মেলনেই প্রথম মুখোমুখি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। পরে পরস্পরকে কটাক্ষ করেছেন তারা। খবর বিবিসির।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মন্তব্য করেছেন, ‘ইউক্রেনে বিনা উস্কানিতে রাশিয়ার আগ্রাসন এবং অন্যায় যুদ্ধের কারণে বৈঠকের আলোচনা পণ্ড হয়েছে।’

অপরদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমাদের বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল ও হুমকি’ সৃষ্টির অভিযোগ করেছেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো নিরপেক্ষ দেশগুলোর ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে, যাতে তারা ইউক্রেনে যুদ্ধের নিন্দা জানায়। পশ্চিমারা সবকিছুতে এবং প্রত্যেককেই চাপ দেয়ার চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App