×

আন্তর্জাতিক

ইনফোসিস প্রেসিডেন্ট মোহিত জোশির পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৪:৪৭ পিএম

ইনফোসিস প্রেসিডেন্ট মোহিত জোশির পদত্যাগ

মোহিত জোশি। ছবি: সংগৃহীত

ভারতভিত্তিক বহুজাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইনফোসিসের প্রেসিডেন্ট মোহিত জোশি পদত্যাগ করেছেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ইনফোসিস কর্তৃপক্ষ জোশিকে ধরে রাখতে শেষ পর্যন্ত চেষ্টা করেছিল। কিন্তু তিনি নিজেকে আরও বড় পর্যায়ে ভাবছেন। প্রায় সাড়ে তিন লাখ কর্মীর প্রতিষ্ঠানটিতে আগামী ৯ জুন পর্যন্ত আছেন, তবে এই দিনগুলো ছুটিতে থাকবেন তিনি।

এরপর এ বছরের ২০ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত ‘টেক মাহিন্দ্র’র এমডি ও সিইও হিসেবে কাজ করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন মোহিত জোশি।

২০০০ সালে ইনফোসিসে যুক্ত হওয়ার পর থেকে কোম্পানিটির বিভিন্ন পদে কাজ করেছেন মোহিত জোশি। প্রতিষ্ঠানটির আর্থিক সেবা শাখার ইউরোপ প্রধান হিসেবে কাজ করেন। ইনফোসিস মেক্সিকোর সিইও হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ‘গার্ড অব অনার’ প্রদানে

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ‘গার্ড অব অনার’ প্রদানে

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App