×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ছড়িয়েছে ‘রেডিওঅ্যাক্টিভ পানি’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৯:১৩ এএম

যুক্তরাষ্ট্রে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ছড়িয়েছে ‘রেডিওঅ্যাক্টিভ পানি’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে পরমাণুভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে চার লাখ গ্যালন (১৫ লাখ লিটার) রেডিওঅ্যাক্টিভ পানি ছড়িয়ে পড়েছে।

ঘটনা গত নভেম্বরের হলেও গত বৃহস্পতিবার অঙ্গরাজ্য সরকারের কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে জানান। খবর বিবিসির।

মিনেসোটা অঙ্গরাজ্যের জনবহুল শহর মিনেপোলিস থেকে ৩৫ মাইল দূরে ছোট্ট শহর মন্টিসেলোতে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান। মিসিসিপি নদীর উজানে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী কোম্পানি ‘এক্সেল এনার্জি’ বলছে, ছড়িয়ে পড়া রেডিওঅ্যাক্টিভ পানির পুরোটাই বিদ্যুৎকেন্দ্রের ভেতরে আছে, বাইরে যায়নি।

দুটি ভবনের মধ্যকার পাইপ ছিদ্র হয়ে এটি ছড়িয়ে পড়তে থাকে।

অঙ্গরাজ্য কর্তৃপক্ষ বলছে, এতে তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকি নেই। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ট্রিটিয়াম রয়েছে এ পানিতে। মিসিসিপি নদী পর্যন্ত এই রেডিওঅ্যাক্টিভ পানি পৌঁছায়নি বলেও জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

গত ২১ নভেম্বর ঘটনার পরপরই কোম্পানিটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রী পরমাণু নিয়ন্ত্রণ কমিশনকে (এনআরসি) জানিয়েছিল। তবে এনআরসি বা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ তা জনসাধারণকে জানায়নি। এর আগে ২০০৯ সালেও মন্টিসেলোর এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রে পাইপ ছিদ্র হয়ে এমন একটি ছোট ঘটনা ঘটেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App