×

আন্তর্জাতিক

রমজান মাসেও মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৯:২২ এএম

রমজান মাসেও মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি

ছবি: সংগৃহীত

সৌদি আরবে ১৪ বছর পর পবিত্র রমজান মাসে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, রমজানে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা খুবই বিরল।

ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যানস রাটইস (ইএসওএইচআর) নামের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, ২০০৯ সালের পর ১৪ বছর পর প্রথমবারের মতো সৌদিতে পবিত্র রমজানে এমন কিছু ঘটল। খবর দ্য গার্ডিয়ান

দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৮ মার্চ মদিনা শহরে মৃত্যুদণ্ডটি কার্যকর করা হয়- এদিন পবিত্র রমজান মাসের পঞ্চম দিন ছিল।

যে ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তিনি সৌদি আরবেরই নাগরিক। তিনি হত্যা মামলার আসামি। এই ব্যক্তি অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেন। এরপর গুমের উদ্দেশ্যে সেই লাশে আগুন ধরিয়ে দেন।

মানবাধিকার সংস্থা ইএসওএইচআর এক ‍বিবৃতিতে জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত সৌদিতে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২২ সালে দেশটিতে ১৪৭ জনের দণ্ড কার্যকর করা হয়েছিল। যা ২০২১ সাল থেকে ৬৯ জন বেশি ছিল।

এছাড়া গত বছর থেকে মাদক সংক্রান্ত বিষয়ে মৃতুদণ্ড প্রাপ্ত ব্যক্তিদের দণ্ড কার্যকর আবারও শুরু হয়। যা দীর্ঘ প্রায় ৩ বছর বন্ধ ছিল।

এদিকে বাদশাহ সালমান ২০১৫ সালে সিংহাসনে আরোহণের পর ১ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদিতে মূলত শিরচ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।

২০২২ সালের মার্চ মাসে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন, তারা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি থেকে সরে যাচ্ছেন। যেসব ব্যক্তি ‘একাধিক মানুষের জীবন ঝুঁকিতে ফেলেন’ শুধুমাত্র তাদেরই দণ্ড কার্যকর করা হয় বলে দাবি করেছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

বিদেশি কূটনীতিকদের মঙ্গলবার ব্রিফ করবে সরকার

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App