×

আন্তর্জাতিক

ইতালিতে বন্যায় ১৩ জনের মৃত্যু, ঘর ছাড়া ১৩ হাজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৩, ০৪:৪৯ পিএম

ইতালিতে বন্যায় ১৩ জনের মৃত্যু, ঘর ছাড়া ১৩ হাজার

ছবি: সংগৃহীত

ইতালিতে ২০টির বেশি নদীর পানি প্লাবিত হয়ে বন্যার দেখা দিয়েছে। টানা ৬ মাস বৃষ্টিপাতের পর এ বন্যার সৃষ্টি হয়। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং তাৎক্ষণিক ১৩ হাজার লোককে বাড়িঘর ছাড়তে হয়েছে। খবর : বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোলোগনা শহর ও উত্তর-পূর্ব উপকূলের মধ্যে প্রায় ১১৫ কিলোমিটারের ভেতর প্রায় প্রতিটি নদী প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার এসব এলাকা থেকে আরও মরদেহ পাওয়া গেছে। এ ছাড়াও প্রায় ২৮০টি ভূমিধসের খবর পাওয়া গেছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত শহর রাভেনার মেয়র বিবিসিকে বলেছেন, এটি এ শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়। বন্যায় শহর এবং বিস্তীর্ণ অঞ্চলের লোকদের বাড়িঘর, সম্পদ নষ্ট হয়েছে।

তিনি বলেন, খুব খারাপ ৪৮ ঘণ্টা পার করলাম। পুরো গ্রাম পানি-কাদায় ডুবে গেছে।

বোলোগনার দক্ষিণে বোটেঘিনো ডি জোকা এলাকায় রবার্টা লাজারিনির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা, বাড়ি, বাগান সব প্লাবিত হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, জীবনে এ এলাকায় এমন কিছু দেখিনি। জলাবদ্ধ হয়ে পড়লে কী করতে হবে তাৎক্ষণিক বুঝতে পারিনি। আমি শুধু আশা করি এটা যেন আর না ঘটে।

ফায়ার সার্ভিসকর্মীরা বাসিন্দাদের তাদের বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিল। এর মধ্যে ৯৭ বছর বয়সী এক মহিলাও ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App